সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান ও নিন্দা জানালো এনসিপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদ্য প্রকাশিত বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের বিবৃতিকে প্রত্যাখ্যান করে তা বাস্তবতা-বিবর্জিত এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সোমবার বিকেলে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ডিসেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন যে মন্তব্য করেছেন, তা প্রমাণ-নির্ভর, তথ্যসম্মত ও দায়িত্বশীল।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডলকে জেলা গোয়েন্দা পুলিশ জামায়াতের কর্মী হিসেবে শনাক্ত ও গ্রেফতার করেছে। এমন প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় চেষ্টা ছাড়া কিছু নয়।

এনসিপি মনে করে, জামায়াত ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে। তারা পুরোনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে ‘নতুন খেলোয়াড়’ হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে, যা দেশের জন্য অশুভ সংকেত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সহিংসতা, অস্ত্রনির্ভরতা ও ধর্মের অপব্যবহার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি। আগামী জাতীয় নির্বাচনের আগে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য। এছাড়া জামায়াতকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ