আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরসংলগ্ন ৩০০ ফিট এলাকায় জনসমাবেশের আয়োজন করবে বিএনপি।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। বৈঠকে দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলা পাভেল এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামসুল ইসলাম। তারা এ সময় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও পরিদর্শন করেন।



















