সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে শাহবাগে ব্লকেড কর্মসূচি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে জাতীয় ছাত্রশক্তি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করে সংগঠনটি। বিক্ষোভকারীরা দ্রুত ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।

জাতীয় ছাত্রশক্তির নেতারা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশ এখনো একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত নয়। তাদের অভিযোগ, স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং জনগণের স্বার্থে তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের পরামর্শে সোমবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

এদিকে, এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হাদির এক আত্মীয় মামলার বাদী হয়েছেন। মামলাটির তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।

সর্বশেষ - অপরাধ