বুধবার , ২২ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দিল্লির যন্তর মন্তরে বাড়ছে ভিড় ,আন্দোলন ছড়িয়ে পড়ছে বিদেশেও

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ

Spread the love

ভারতের জাতীয় নিট (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ভারতের রাজনৈতিক অঙ্গন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ বুধবার (২২ জুলাই, ২০২৬) রাজধানী দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের সমাগম ও তীব্রতা আরও বেড়েছে। অনশনরত প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের দাবির সমর্থনে এ আন্দোলন কেবল ভারতেই সীমাবদ্ধ নেই; নিউইয়র্ক, সান হোসে, লন্ডন ও ডাবলিনের মতো আন্তর্জাতিক শহরগুলোতেও ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’ সংগঠনের উদ্যোগে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর বাসভবন লোক কল্যাণ মার্গের সামনে অবস্থান কর্মসূচি থেকে আটক হওয়ার পর এক ভিডিও বার্তায় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সরকারের কাছে ৫ দফা দাবি উত্থাপন করেছেন। তাঁর দাবিগুলোর মধ্যে রয়েছে— কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের জন্য সরকারের ক্ষমা প্রার্থনা, দায়ের করা মামলা প্রত্যাহার এবং রাজ্যসভায় শিক্ষানীতি ও এই ঘটনা নিয়ে জরুরি আলোচনা। একই সাথে তৃণমূল কংগ্রেসের সংসদ মহুয়া মৈত্র এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতারা শিক্ষার্থীদের এই ন্যায়সংগত আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

‘জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে তা মানতে বাধ্য নয় দলগুলো’ — সালাহউদ্দিন আহমদ

ভোটারদের কেন্দ্রে আনতে গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা

কুমিল্লা-৪ আসন: হাসানাত আব্দুল্লাহ, মঞ্জুরুল আহসানের পাল্টাপাল্টি আপিল

শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে নিহত ২

আজ থেকে দেশে ফিরছেন হাজিরা

জাতীয় সংসদে ‘অসত্য’ বনাম ‘মিথ্যা’: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ্ধ

আবুল হাসানাতসহ পরিবারের ব্যাংক হিসাব জব্দ

ঢাকায় দুই দিনে ১৪ জনসভা করবেন তারেক রহমান

ভূমিকম্পে সাতটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি সাবস্টেশন সাময়িক বন্ধ