বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৫ ১:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের এই সম্মুখভাগের যোদ্ধাকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবহিত করেন এবং জানান, তার অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক।

প্রধান উপদেষ্টা এ ঘটনায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুই যুবক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে বিএনপির গলার কাঁটা ‘হেভিওয়েট’ বিদ্রোহী প্রার্থীরা

শিগগিরই প্রার্থী তালিকা দেবে জামায়াত

অন্তর্বর্তী সরকারের হঠকারিতার ধাক্কা সৌরবিদ্যুৎখাতে

মুরাদনগরে উপদেষ্টার পক্ষে বিক্ষোভে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ১৫

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি

নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত আনসার-ভিডিপির ৫ লাখ ৬০ হাজার সদস্য

ভারতের সঙ্গে চুক্তি নিয়ে বক্তব্যে অজ্ঞতার পরিচয়: মাহদী আমীন

জুলাই সনদ ও গণভোটের রায় আদায়ে রাজপথের হুশিয়ারি জামায়াত আমিরের

ইসরায়েলে ইরানের নতুন বিমান হামলা: ‘অযৌক্তিক আগ্রাসনের পাল্টা জবাব’

২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ; রবি বা সোমবার শপথ