রবিবার , ২৪ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৪, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ

Spread the love

সামাজিক বৈষম্য দূরীকরণ এবং শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পবিত্র কোরবানির মহান শিক্ষা আমাদের গভীর অনুপ্রেরণা জোগায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রবিবার (২৪ মে) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, হজরত ইব্রাহিম (আ.), তাঁর স্ত্রী হজরত হাজেরা এবং প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত ঈদুল আজহা আমাদের সামনে সমাগত, যা আমাদের ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উজ্জীবিত করে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা জাগ্রত করে। তিনি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

পবিত্র ঈদের আনন্দের মাঝেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। তিনি তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, দেশ থেকে প্রধান ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও রাষ্ট্র এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। পরাস্ত সেই শক্তি বর্তমানে বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে আত্মগোপনে থেকে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টাসহ দেশ যাতে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে না পারে, সেজন্য গভীর ষড়যন্ত্র-চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান। পরিশেষে, ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল উৎসর্গ করার তাগিদ দিয়ে তিনি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া কামনা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টি-টোয়েন্টি দলে ফিরলেন লিটন-ইমন, বাদ সৌম্য

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: বিএনপি মহাসচিব

অদৃশ্য কারণে আটকে আছে সরকারি এলপিজি প্রকল্প: সিন্ডিকেটের কাছে জিম্মি ভোক্তা

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

১০ বা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন

ভূগর্ভস্থ ঘাঁটি দ্রুত পুনরুদ্ধার করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের উদ্বেগ

পুঁজিবাজারকে শক্তিশালী করতে সংস্কার কার্যক্রম চলছে : অর্থমন্ত্রী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী পেল বৃত্তি

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যুক্তরাজ্যের বিশেষ মেডিকেল টিম ঢাকায়

কোরবানির ঈদে ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকার উপায়