মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের পথে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: প্রেস সচিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৫, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে, বর্তমান সরকার অত্যন্ত দ্রুততার সাথে নির্বাচনের দিকে এগোচ্ছে এবং দেশের অর্থনীতি স্থিতিশীলতা লাভ করছে। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসছে। আমরা দ্রুত নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি।”

শফিকুল আলম উল্লেখ করেন যে, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ—সংস্কার, বিচার এবং নির্বাচন—যথেষ্ট ভালো গতিতে এগোচ্ছে। তিনি বলেন, “অনেকেই ভাবছেন রিফর্মটা পাঁচ বা সাত দিনে দুই তিনটা মিটিং করলেই তো হয়ে যায়। আসলে এই কাজগুলো তো এত সহজে হয় না।” তিনি অন্যান্য দেশের রাজনৈতিক সংস্কারের ইতিহাসের উদাহরণ টেনে বলেন যে, এসব ক্ষেত্রে অনেক সময় বহু বছর লেগে যায়। যেমন, নেপালের একটি সংবিধান প্রণয়নে সাড়ে আট বছর লেগেছে, কারণ এ নিয়ে ব্যাপক বিতর্ক ও পর্যালোচনা প্রয়োজন হয়। তিনি জানান, কিছু সংস্কার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, কিছু চলমান রয়েছে এবং কিছু ভবিষ্যতে বাস্তবায়িত হবে।

প্রেস সচিব বলেন, “আমাদের কাজ হচ্ছে আগামী বছরের প্রথম দিকে যে ইলেকশনটা হবে, তখন যে ডেমোক্র্যাটিক গভমেন্ট আসবে, তার কাছে যেন আরো বেটার বাংলাদেশকে রেখে যেতে পারি। সেই জায়গা থেকেই যেন বাংলাদেশটা এগিয়ে যায়।”

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো বেটার হলে সবার জন্য ভালো হতো বলে আমরা মনে করি।” তিনি স্বীকার করেন যে, কোনো ঘটনা ঘটলে দ্রুত অপরাধী গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি হলেও, আগে থেকে প্রতিরোধ করা গেলে তা আরও ভালো হতো। তিনি বলেন, “সেটার জন্য পুলিশ বা আইন-শৃঙ্খলা বাহিনীকে যেখানে নিয়ে যাওয়া দরকার, সেটা একটা কঠিন কাজ, কিন্তু আমরা অনবরত এটা করে যাচ্ছি।”

তিনি বলেন, “সবার বোঝা উচিত আমরা একটা বিপ্লবোত্তর কান্ট্রিতে আছি। প্রত্যেকটা রাজনৈতিক দলের সমর্থন নিয়ে আমরা এখানে আসছি। তারা যখন আমাদের সবটুকু দিয়ে সাপোর্ট দেয়, তখন আমরা কাজগুলো করতে পারি। সেই অনুযায়ী আমরা কাজ করছি।”

পুলিশ বাহিনীর সক্ষমতা নিয়ে শফিকুল আলম বলেন, “পুলিশের তো কনফিডেন্ট একদম জিরো ছিল। সেই জায়গা থেকে তাদের কনফিডেন্ট যত বাড়ানো যায়, দেখেন ঢাকায় ৩৫ হাজার পুলিশ ছিল, আমরা ৩২ হাজারকেই অন্যান্য ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিয়েছি। বাকিদের বাইরে থেকে নিয়ে এসেছি।” তিনি আরও উল্লেখ করেন যে, “শেখ হাসিনার আমলে ১ লাখ ২০ হাজার পুলিশ নতুন রিক্রুট করা হয়েছে। তাদের অনেকেরই ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড। ইচ্ছা করলেই তো আমরা অনেক কিছু করতে পারছি না, কিন্তু আমাদের চেষ্টাটা আছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার জন্য।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যা মামলা: আজই আদালতে দম্পতির বিরুদ্ধে চার্জশিট

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের আহ্বান সিপিবির

ইরানের ওপর ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প: সমঝোতার জন্য তেহরানকে শেষ বার্তা

নতুন এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি: আসিফ নজরুল

সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

প্রতারণা মামলায় ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

ইসরায়েল-সম্পৃক্ত ছয় সন্ত্রাসীর ফাঁসি দিল ইরান

কূটনৈতিক মিশনের সামনে বিক্ষোভ, তদন্ত চায় বাংলাদেশ

সীমান্তে বিজিবির হাতে আটক চার