মঙ্গলবার , ১২ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নতুন বাজেটে বাড়ছে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১২, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ণ

Spread the love

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির চাপ থেকে প্রান্তিক মানুষকে সুরক্ষা দিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন বাজেটে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়ানোর পাশাপাশি উপকারভোগীর সংখ্যাও কয়েক লাখ বাড়ানো হচ্ছে। বর্তমানে ৬১ লাখ নাগরিক বয়স্ক ভাতা পেলেও আগামী অর্থবছরে তা ৬২ লাখে উন্নীত করা হচ্ছে এবং ৯০ বছরের কম বয়সীদের জন্য ভাতার পরিমাণ ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হচ্ছে। তবে ৯০ বছর বা তার বেশি বয়সী ২.০৫ লাখ নাগরিক প্রতি মাসে ১ হাজার টাকা করে ভাতা পাবেন।

বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের মাসিক ভাতার পরিমাণও ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে ৯০ বছরের ঊর্ধ্বের ২৫ হাজার নারী পাবেন মাসে ১ হাজার টাকা। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে উপকারভোগীর সংখ্যা ৩৪.৫০ লাখ থেকে বাড়িয়ে ৩৬ লাখে উন্নীত করা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের উপবৃত্তির পরিমাণ সব স্তরে ৫০ টাকা করে বাড়ানো হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার এখন মেগা প্রকল্পের পরিবর্তে সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানমুখী কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে নারীপ্রধান পরিবারগুলো মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবে, যা প্রান্তিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

“নিরপেক্ষ নির্বাচনের আশা দেখছেন মির্জা ফখরুল”

আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলট তৌকির ইসলামসহ ১৯ জনের প্রাণহানি

যুদ্ধ শেষ হয়নি, ৩ হাজার লক্ষ্যবস্তু এখনও বাকি: ট্রাম্প

খালেদা জিয়াকে লন্ডনে নিতে দেরি হওয়ার আশঙ্কা

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি তেলের সংকট নেই, সাশ্রয়ী হওয়ার আহ্বান শামা ওবায়েদের

আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

১২৭ জুলাই যোদ্ধার গেজেট বাতিলের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে