অক্টোবর মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে আজ। এ দিন বিকেলে দাম বাড়বে নাকি কমবে, তা জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত অক্টোবর মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
এর আগে ২ সেপ্টেম্বর ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১,২৭০ টাকা নির্ধারণ করা হয়। আগস্টে দাম কমানো হয়েছিল ৯১ টাকা, তখন নির্ধারণ করা হয় ১,২৭৩ টাকা। একই সময়ে অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয় প্রতি লিটারে।
এরও আগে জুনে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪৩১ থেকে ১,৪০৩ টাকা, আর ২৩ কেজির দাম ৩৯ টাকা কমানো হয়। সে সময় অটোগ্যাসের দাম ছিল ৬২ টাকা ৪৬ পয়সা প্রতি লিটার।
আগামীকাল বিইআরসি নতুন দামের ঘোষণা দিলে জানা যাবে—অক্টোবরে এলপিজির দাম বাড়ছে না কমছে।



















