রবিবার , ৩ মে ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ই-ট্রাফিক: আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানী ঢাকা মহানগরীতে ট্রাফিক আইন লঙ্ঘন ঠেকাতে নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে এখন স্বয়ংক্রিয়ভাবে (অটো জেনারেটেড) নোটিশ পাঠানো হচ্ছে আইন ভঙ্গকারী যানবাহনের মালিক বা চালকদের কাছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে উন্নত প্রযুক্তির ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে আইন লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট মালিক বা চালককে ডিএমপি সদর দপ্তর বা নির্ধারিত ট্রাফিক বিভাগে হাজির হয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে হবে। জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে।

ডিএমপি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু হবে, যা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যকর করা হবে।

এছাড়া প্রতারণা থেকে সতর্ক থাকতে নগরবাসীকে আহ্বান জানানো হয়েছে। সিসি ক্যামেরার মামলার নামে কোনো ব্যক্তি বা চক্র অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা ট্রাফিক বিভাগে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।

এই ব্যবস্থার আওতায় লালবাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে গাড়ি চালানো, অবৈধ পার্কিং ও যত্রতত্র যাত্রী ওঠানোসহ বিভিন্ন অপরাধে ডিজিটাল মামলা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শাহজালাল বিমানবন্দরের কার্গোতে আগুন নিয়ন্ত্রণে রোবট ব্যবহার

প্রধানমন্ত্রীর সাথে সম্পাদক পরিষদের নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক

দিনাজপুরবাসীর জন্য সিটি করপোরেশনের আশ্বাস: জামায়াত আমির

ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লায় হামলা-অগ্নিসংযোগ, আটক ১

৩০ কার্যদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন: জাবের

ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের ডাক: মির্জা ফখরুলের নতুন চ্যালেঞ্জের ঘোষণা

অস্ট্রেলিয়ার বন্দুক হামলায় প্রাণহানি বেড়ে ১৬

স্বচ্ছ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য: ইসি সানাউল্লাহ

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতন’ ও ভিডিও ধারণের অভিযোগে ২ শিক্ষার্থী আটক

ট্রাম্পের শান্তি পরিকল্পনায় চাপে ইউক্রেন