শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গ্রিন কার্ডধারীদের নথি ফের খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৫ ৬:১৫ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্র আফগানিস্তানসহ মোট ১৯টি দেশের গ্রিন কার্ডধারীদের নথি পুনরায় কঠোরভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, অভিবাসন নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই নাগরিকদের আগের ফাইলগুলো নতুন করে খতিয়ে দেখা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে হত্যার সাম্প্রতিক ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস) প্রধান জোসেফ এডলো জানিয়েছেন, ‘উদ্বেগজনক দেশগুলো থেকে আসা প্রত্যেক বিদেশির গ্রিন কার্ড সম্পূর্ণ ও কঠোরভাবে পুনরায় পরীক্ষা করতে’ প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন।

এই পুনঃপরীক্ষার আওতায় আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান, সোমালিয়া, ভেনেজুয়েলা, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র ও লিবিয়ার নাগরিকরা আছেন। এ প্রসঙ্গে বিস্তারিত প্রক্রিয়া এখনও জানানো হয়নি।

গত বুধবার আফগান নাগরিক রহমনুল্লাহ লাখানওয়াল দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে গুরুতর আহত করে, যার পরই তাকে আটক করা হয়। ২৯ বছর বয়সী লাখানওয়াল ২০২১ সালে বিশেষ অভিবাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলাকে যুক্তরাষ্ট্রের জন্য বড় জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে অভিহিত করেছেন। ইউএসসিআইএস জানিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগ, যাচাই–বাছাইহীন অবস্থান এবং দেশীয় ঝুঁকি বিবেচনা করে এ ধরনের পুনঃপরীক্ষা কার্যকর করা হচ্ছে।

সূত্র: বিবিসি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘আওয়ামী লীগের পরিণতি নির্ধারণ করবে আদালত’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

গাজায় ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

জর্ডানে যুক্তরাষ্ট্রের ব্যাপক রণসজ্জা, ইরানে হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য

ভাঙ্গায় হাতবোমা-সামগ্রীসহ তিনজন আটক

ভেনিসে বাঁধনের ওপর হামলা: ভিডিও বিশ্লেষণে তিনজনের পরিচয় শনাক্ত

আগামী ৫ আগস্ট প্রকাশ্য ভার্চুয়াল আলোচনায় আসছেন শেখ হাসিনা

রুমিন ফারহানার পক্ষে থাকায় বিএনপির ৭১ সদস্যের কমিটি স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের

বিমানবন্দরে এনসিপি নেতা আখতারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ