বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ছাত্র আন্দোলনে জামায়াতের সম্পৃক্ততা ছিল না: নুর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৬ ৪:২৩ পূর্বাহ্ণ

Spread the love

শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের কারও সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ হয়নি।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে বক্তব্য দেন তিনি।

নুরুল হক নুর বলেন, আন্দোলনের সময় তিনি জামায়াতের অতীত ভূমিকা স্বীকার করলেও নেতৃত্ব দেওয়ার সময় তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। তিনি বলেন, ‘জুলাইয়ের আন্দোলন ছিল দীর্ঘ দেড় দশকের সংগ্রামের ধারাবাহিকতা। কেউ শেষ সময়ে এসে অবদান রাখলেই তাকে পুরো কৃতিত্ব দেওয়া যায় না।’

তিনি আরও জানান, আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। বিশেষ করে সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে ‘সংসদীয় গণতন্ত্রের পথে অগ্রণী’ আখ্যা দিয়ে নুর বলেন, তার দেওয়া রাষ্ট্র সংস্কারের রূপরেখা বর্তমান সরকার বাস্তবায়ন করছে।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তর্কের খাতিরে তর্ক বা বিরোধিতার জন্য বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শ দিন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারি কাজে বাধা বা মাস্তানি বরদাশত নয়: সংস্কৃতিমন্ত্রী

মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার

চীনের সামরিক কুচকাওয়াজে আধুনিক অস্ত্রের মহড়া

বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতি মূল্যায়নে জাতিসংঘের সহায়তা ঘোষণা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক

সরকার কতটা নিরপেক্ষ, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি

যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বিক্রির উদ্যোগ

লোকসানের অন্ধকারে বিদ্যুৎ খাত, বাজেটে বাড়ছে অসহনীয় চাপ

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর