রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সরকারের গঠনমূলক সমালোচনা করে ভুল-ত্রুটি ধরিয়ে দিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ

Spread the love

মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ রবিবার (১৯ জানুয়ারি) বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

নবনির্বাচিত কমিটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম তুলে ধরেন এবং সাংবাদিকদের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। তিনি মহান মুক্তিযুদ্ধ, দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সাংবাদিকদের গৌরবময় অবদানের কথা স্মরণ করেন।

রাষ্ট্রপতি বলেন, সমাজে সুবিচার, ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় এবং মানুষের মানবিক মর্যাদা সমুন্নত রাখতে সাংবাদিক সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

ফলজাতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে ব্যবসায়ীদের আল্টিমেটামফলজাতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে ব্যবসায়ীদের আল্টিমেটাম
সরকারের গঠনমূলক সমালোচনা করে ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে রাষ্ট্রপতি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

গুজব, অপপ্রচার, অপতথ্য ও বিকৃত তথ্য প্রচার প্রতিরোধে এবং এ বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের কার্যকর ভূমিকার ওপর জোর দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. সরওয়ার আলম।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হামে ৩৫২ শিশুর মৃত্যু: প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল

ফেব্রুয়ারির নির্বাচনে নিরাপত্তা জোরদারে আসছে ৪০ হাজার বডি ক্যাম

২৪ ঘণ্টায় হাম ও সন্দেহে ১৭ মৃত্যু, বাড়ছে সংক্রমণ

শুধু নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি, সংস্কার নিয়ে বিরোধ নেই: তারেক রহমান

হাসিনার সাজায় রাজনৈতিক হস্তক্ষেপ নেই: রিজভী

হাসিনার উসকানিতে মাঠে নামবে না-ক্ষুব্ধ নেতাকর্মীরা

মধ্য জাভায় ভূমিধস: ১১ নিহত, নিখোঁজ ১২

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা ইন্তেকাল করেছে

নির্বাচনে ৪১৮ ড্রোন ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা