মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৬ ৮:১৯ পূর্বাহ্ণ

Spread the love

ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশ এখন প্রকৃত গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, অর্থের অভাবে দেশের কোনো নাগরিক যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তিনি একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ন্যায়বিচার কেবল আইনের বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের জীবনে বাস্তব হয়ে ওঠা জরুরি। যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের জন্য সরকার সুনির্দিষ্ট আইনি সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে এবং এটি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন যে, আইন কেবল যান্ত্রিকভাবে প্রয়োগ না করে মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার একটি নৈতিক অঙ্গীকার হিসেবে দেখা উচিত। মামলার জট কমাতে এবং দীর্ঘসূত্রতা পরিহার করতে তিনি মামলার আগেই বিরোধ নিষ্পত্তির (এডিআর) ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁর মতে, বিচার বিলম্বিত হওয়া মানেই বিচার অস্বীকার করার শামিল। তাই দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে লিগ্যাল এইড ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্থবির দেশীয় বাণিজ্য, বন্দরগুলোতে তীব্র অচলাবস্থা

অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের বিমান বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় নামতে ব্যর্থ

গোপালগঞ্জের ঘটনায় জড়িতরা ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশজুড়ে হামের প্রকোষ্ঠে আরও ১৭ শিশুর প্রাণহানি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডীয় সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে স্বস্তির খবর চিকিৎসদের

মস্কোতে পুতিনের আমন্ত্রণে সাড়া দিলেন না জেলেনস্কি

হাসিনার বিচার দাবিতে ছাত্রশক্তির মশাল মিছিল

ট্রাম্প-শি বৈঠক: ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে চীন সফর

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে