বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় দেব না’: রাজশাহীতে জামায়াত আমির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ

Spread the love

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ীতে এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলীয় জোটের লক্ষ্য হলো এমন এক বাংলাদেশ গড়া যেখানে রাষ্ট্রপতি থেকে সাধারণ নাগরিক—সবার জন্য আইনের শাসন সমান হবে। তিনি বেকার ভাতার বদলে কর্মসংস্থান, গ্রামীণ অর্থনীতির আমূল পরিবর্তন এবং কর্মজীবী নারীদের জন্য এলাকাভিত্তিক ‘ডে-কেয়ার সেন্টার’ ও বিশেষায়িত হাসপাতাল গড়ার প্রতিশ্রুতি দেন। ডা. শফিকুর রহমান ঘোষণা করেন, এই রাষ্ট্র শ্রমিকদের অধিকার আদায়ে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি দাঁড় করাবে না। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রথম ব্যালটে ‘হ্যাঁ’ ভোট এবং দ্বিতীয় ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে ইনসাফ কায়েমের আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত