মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মুশফিকের সেঞ্চুরি: লঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৭, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ

Spread the love

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্তর পর এবার অভিজ্ঞ মুশফিকুর রহিমও সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রায় ১০ মাস পর, ১৭৬ বলে নিজের টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

গত আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের দারুণ ইনিংস খেলার পর, মুশফিক পরের সাত টেস্টের ১৩ ইনিংসে ফিফটিও পাননি। ওই সময়ে তার সর্বোচ্চ স্কোর ছিল ৪০। তবে আজ গলে সিরিজের প্রথম টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। মাত্র ৪৫ রানে তিন উইকেট হারানোর পর শান্ত ও মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। চতুর্থ উইকেটে তারা ২০০ রানের বিশাল জুটি গড়েন, যা টেস্টে চতুর্থ উইকেটে বাংলাদেশের তৃতীয় ২০০ ছাড়ানো জুটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করেছে। শান্ত ১২৯ রানে এবং মুশফিক ১০০ রানে অপরাজিত আছেন।

দিনের শুরুতে সাদমান ইসলামের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমে এনামুল হক বিজয় ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এবং দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাদমান ও মুমিনুল জুটি গড়ার চেষ্টা করলেও, দ্বিতীয় উইকেটে তাদের ৩৪ রানের বেশি এগোতে পারেননি। ৫৩ বলে ১৪ রান করে সাদমান বিদায় নেন। সাদমানের বিদায়ের পর মুমিনুলও ব্যক্তিগত ২৯ রানে সাজঘরে ফেরেন, তবে এরপর শান্ত ও মুশফিকের দৃঢ় ব্যাটিংয়ে বাংলাদেশ এখন বড় সংগ্রহের স্বপ্ন দেখছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এইচএমপিভি ভাইরাস থেকে সুরক্ষিত থাকবেন যেভাবে

হারিকেন ‘মেলিসা’র তাণ্ডবে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, নিহত ৩০

তারেক রহমান শহীদ হাদি ও নজরুলের কবর জেয়ারত করলেন

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে পাঠানো হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বাংলাদেশে ১৩ তারিখ থেকে হবে জনগণের দিন: তারেক রহমান

বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন: স্বস্তিতে আন্তর্জাতিক বাজার

ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশুকে গুলি: ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে সরব সাবেক মার্কিন কর্মকর্তা

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প