শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে ‘বট বাহিনী’: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ

Spread the love

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, একটি বিশেষ ‘বট বাহিনী’ তাঁর বিরুদ্ধে ভুয়া ফটোকার্ড ও হাস্যকর তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এমনকি তিনি নাকি পরীক্ষার দিন পরীক্ষার রুটিন দেবেন—এমন অবাস্তব প্রচারণা চালিয়ে তাঁকে ট্রল করা হচ্ছে।

আসন্ন এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আজ একটি বিশেষ প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে স্পষ্ট করা হয়েছে যে, ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেওয়ার সিদ্ধান্ত এবং কোনো বিষয়ে পরীক্ষা তা কেবল হলেই জানা যাবে’—এমন তথ্যটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে এটি একটি গুজব এবং নিয়মিত সূচি অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মন্ত্রী আরও অভিযোগ করেন, ‘ফেল করলেই এমপিও বাতিল’—এমন ভুয়া তথ্যও এই বট বাহিনী পরিকল্পিতভাবে ছড়িয়েছে, যা শিক্ষকদের মধ্যে অহেতুক আতঙ্ক সৃষ্টি করছে।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে প্রকৃত সত্য তুলে ধরে বলেন, “আমি বলেছিলাম এবার কোনো প্রতিষ্ঠানে শতভাগ ফেল (জিরো পাস) করলেও এমপিও বাতিল হবে না, বরং তাঁদের উন্নতির সুযোগ দেওয়া হবে। কিন্তু অপপ্রচারকারীরা তা উল্টে দিয়ে লিখেছে ফেল করলেই এমপিও বাতিল।” বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এখন মনে হচ্ছে দেশ ফেসবুকের কথাতেই চলছে। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার এবং যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ের আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে অবহেলার কারণে ৫ নিরাপত্তা প্রহরী বরখাস্ত

প্রবাসীদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ‘জনতার প্রবাসী’র শুভেচ্ছা

ক্ষুধা দূরীকরণে বৈশ্বিক ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টা ইউনূসের

????️ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতি: সংঘাত অবসানে তেহরানের ৫ কঠিন শর্ত

ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা, সমীকরণে নতুন মাত্রা

বাংলাদেশ–ভারত সম্পর্কে বাড়ছে উত্তাপ

নেত্রকোনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক

পাবনার দুই আসনে ভোট স্থগিত হওয়ার খবর ঠিক নয়: ইসি

জামায়াতের আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ ইসলাম