শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফরাসি সহযোগিতায় যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি শুরু ভারতের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ণ

Spread the love

ভারত যুদ্ধবিমানের নিজস্ব ইঞ্জিন তৈরি ও উন্নয়নে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ফ্রান্সের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এই কাজ শুরু হয়েছে।

শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, “আমরা ধীরে ধীরে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বিমানের ইঞ্জিন তৈরির পথে এগোচ্ছি। এ লক্ষ্যে ফরাসি অংশীদারদের সঙ্গে কাজ চলছে।” তবে কোন কোম্পানি এতে যুক্ত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেননি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, প্রকল্পটিতে অংশ নিয়েছে ফরাসি প্রতিষ্ঠান সাফরান, যারা দীর্ঘদিন ধরে ভারতের প্রতিরক্ষা ও বিমান শিল্পে কাজ করছে। যদিও সরকারি পর্যায়ে এখনো তা নিশ্চিত করা হয়নি।

এর আগে এ বছরের মে মাসে রাজনাথ সিং দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (AMCA)-এর প্রোটোটাইপ অনুমোদন দেন, যা ভারতের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ভারত ইতোমধ্যেই আধুনিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে স্থানীয় অস্ত্র উৎপাদনে জোর দিয়েছে। সম্প্রতি ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন থেকে ২৬টি রাফাল এম যুদ্ধবিমান কেনার জন্য কয়েক বিলিয়ন ডলারের চুক্তি করেছে দেশটি। এর আগে তারা ৩৬টি রাফাল ফাইটার সংগ্রহ করেছিল।

রাজনাথ সিং আশাবাদ ব্যক্ত করেছেন, ২০৩৩ সালের মধ্যে দেশীয়ভাবে উৎপাদিত অন্তত ১০০ বিলিয়ন ডলার মূল্যের প্রতিরক্ষা সরঞ্জামের চুক্তি সম্পন্ন হবে। এরই মধ্যে ভারত নতুন হেলিকপ্টার কারখানা, নিজস্ব বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও সাবমেরিন উদ্বোধন করেছে এবং দীর্ঘপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাও চালিয়েছে।

সূত্র: ট্রিবিউন ইন্ডিয়া, এএফপি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সুবিধাজনক অবস্থান

শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা ১৭০০ কোটি ডলার সরিয়েছেন: গভর্নর

কুড়িল ফ্লাইওভার পেরিয়ে পূর্বাচলে তারেক রহমানের গাড়িবহর

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিস্টের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ

আজ ভারত-পাকিস্তান লড়াই, টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

রেকর্ড ভাঙা গরমে পুড়ছে ইউরোপ: ফ্রান্সসহ বহু দেশে রেড অ্যালার্ট

৮১ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে মতবিনিময় করছেন ইসি

লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক