শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বন্দর লিজ দেওয়ার প্রতিবাদে ঢাবিতে ৪ উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ

Spread the love

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-এর কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিকেলে রাজু ভাস্কর্যে ‘সংক্ষুব্ধ শিক্ষার্থী সমাজ’-এর ব্যানারে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনসহ চার উচ্চপদস্থ কর্মকর্তার কুশপুত্তলিকা দাহ করা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযুক্তদের ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, তারা মোটা অংকের কমিশনের বিনিময়ে দেশের কৌশলগত সম্পদ বিদেশিদের হাতে তুলে দিয়ে অর্থনৈতিক সার্বভৌমত্ব বিপন্ন করছেন। নির্বাচনের আগমুহূর্তে এই ইজারা প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন যে, দাবি না মানলে আন্দোলন আরও জোরদার করা হবে।

সর্বশেষ - অপরাধ