শুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিনটির বেশি আসনে প্রার্থিতা নিষিদ্ধ—নতুন নির্দেশনা ইসির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৫ ৮:২১ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা সীমাবদ্ধতা ও যোগ্যতা বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিপত্রে জানানো হয়েছে, কোনো ব্যক্তি একই সময়ে তিনটির বেশি নির্বাচনী এলাকায় প্রার্থী হতে পারবেন না। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী তিনটির বেশি আসনে মনোনয়ন দিলে সব মনোনয়নই বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া রাষ্ট্রীয় লাভজনক পদে থাকা কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। প্রজাতন্ত্র বা সরকার-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের সার্বক্ষণিক পদও ‘লাভজনক পদ’ হিসেবে বিবেচিত হবে। ফলে এসব পদে থাকা ব্যক্তিদের প্রার্থী হতে হলে আগে পদত্যাগ করতে হবে।

উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি এবং বিদেশে বাংলাদেশ মিশনে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য বলে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনী ব্যয় ব্যবস্থাপনাতেও নতুন নির্দেশনা দিয়েছে ইসি। তপশিলি ব্যাংকে পৃথক হিসাব খোলা বাধ্যতামূলক করা হয়েছে, যেখান থেকে নির্বাচনসংক্রান্ত সব ব্যয় পরিশোধ করতে হবে। মনোনয়নপত্রের সঙ্গে ব্যয়ের সম্ভাব্য উৎসের ফরম-২০ এবং সম্পদ, দায়-দেনা ও বার্ষিক আয়ের ফরম-২১ দাখিল করাও বাধ্যতামূলক করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ