শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ  মহাঅষ্টমী ও কুমারী পূজা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৪ ৫:১৭ পূর্বাহ্ণ

Spread the love

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজারমহাঅষ্টমী আজ। প্রতিবছরের মতো এবারও মহাষ্টমীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে দুর্গাপূজার বিশেষ পর্ব ‘কুমারী পূজা’। সারাদেশে আজ শুক্রবার (১১ অক্টোবর) পূজামণ্ডপগুলোতে কুমারী পূজা অনুষ্ঠিত হবে।

মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারীপূজা। এ পূজার মাধ্যমে নারী হয়ে উঠবে পবিত্র ও মাতৃভাবাপন্ন। প্রত্যেকে নারীর প্রতি হবে শ্রদ্ধাশীল।

পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১৬টি উপকরণ দিয়ে। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস– এই পাঁচ উপকরণে দেয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। কুমারী পূজা শেষে ভক্তরা মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেবেন।

হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, কুমারী কন্যার পূজা একাধারে সৃষ্টিকর্তার উপাসনা, মানবের বন্দনা আর পৃথিবীতে নারীর মর্যাদার প্রতিষ্ঠা। নারীর সম্মান, মানুষের সম্মান আর সৃষ্টিকর্তার আরাধনাই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা।

কুমারী পূজা ছাড়াও আজ মহাষ্টমীতে রাজধানীর শাঁখারী বাজার, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালী মন্দিরসহ সারাদেশে বিভিন্ন মন্দিরে বেলা একটা থেকে দিনভর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তান দল থেকে বাদ পড়লেন বাবর আজম

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও তদন্তের নির্দেশ

চ্যালেঞ্জে ১৪ হাজার কোটি টাকার পায়রা বন্দর

সংস্কার সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আপত্তি নেই: সারজিস আলম

গ্যাস সংকট কাটলেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: জাহেদ উর রহমান

চট্টগ্রাম বোর্ড ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে

পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

গেজেটে প্রকাশিত হলো গণভোট অধ্যাদেশ, ২০২৫

নেপালে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন সুশীলা কার্কি