রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছি : মির্জা আব্বাস

প্রতিবেদক
Sawkat Shihan
জানুয়ারি ২৫, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস গত ১৭ বছরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে তাঁর এলাকার ভয়াবহ ক্ষতির কথা উল্লেখ করে নির্বাচিত হলে এসব নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন। রোববার শাহজাহানপুরে নির্বাচনী প্রচারকালে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ দল ও সরকারের কিছু মহলের বক্তব্যে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে একজন স্বতন্ত্র প্রার্থীর ‘একটি সিটও না দেওয়ার’ দাম্ভিকতার সমালোচনা করে তিনি বলেন, সিট দেওয়ার মালিক কেবল আল্লাহ ও জনগণ। মির্জা আব্বাস আরও অভিযোগ করেন যে, তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে এআই (AI) দিয়ে তৈরি ভুয়া কনটেন্ট, মিথ্যা নথি ও বটবাহিনী ব্যবহার করা হচ্ছে। তিনি সতর্ক করে দেন যে, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর যেকোনো চেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

সর্বশেষ - অপরাধ