বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রাণনাশের আশঙ্কায় ইরানকে ট্রাম্পের সতর্কতা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ২:৩১ পূর্বাহ্ণ

Spread the love

ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের মধ্যে উত্তেজনা এক চরম পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্প সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছেন যে ইরান তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাঁর ওপর কোনো হামলা হলে পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ইতিমধ্যে তাঁর উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন যে হামলার নেপথ্যে ইরানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে দেশটিকে যেন নিশ্চিহ্ন করে দেওয়া হয়। পাল্টা জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সামরিক বাহিনী হুশিয়ারি দিয়েছে যে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবমাননা বা তাঁর ওপর কোনো আঘাত আসলে তেহরান নীরব থাকবে না। ইরানের সামরিক মুখপাত্র জেনারেল আবুলফজল শেখারচি স্পষ্ট জানিয়েছেন, আগ্রাসনের হাত বাড়িয়ে দিলে তাঁরা কেবল সেই হাতটিই কাটবেন না, বরং বিশ্বজুড়ে ‘আগুন জ্বালিয়ে’ দেবেন।

সূত্র: আনন্দবাজার

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত