রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৪ ৫:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ডাকাতির ঘটনায় হওয়ায় মামলায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) আবু বকর নামের এক ব্যক্তির করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

রোববার (১৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

 এর আগে গেল শুক্রবার বেড়িবাঁধ এলাকায় একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময়ে লুট করা হয় ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণ।

 একইসঙ্গে ভবনটিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ও আলমারি ভাঙচুর করা হয়।

সর্বশেষ - অপরাধ