বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিন নেতার মাজার-হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে এনসিপির প্রচার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৬ ১:১২ অপরাহ্ণ

Spread the love

তিন নেতার মাজার এবং ছাত্র অভ্যুত্থানের শহীদ শরীফ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) বিকেলে দলটির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচির মাধ্যমে তাদের মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন। মাজার জিয়ারত শেষে তারা জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত নির্বাচনী মিছিল করবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’র শরিক হিসেবে এনসিপি মোট ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ আসনগুলোতে রয়েছেন—ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম এবং ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া দলটির প্রার্থীরা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে লড়ছেন। জোটবদ্ধ সমঝোতার অংশ হিসেবে এনসিপি তাদের তারুণ্যনির্ভর নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডিজিটাল নকল প্রতিহত করার ঘোষণা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের

হাসিনা-রেহানার দুর্নীতির ৩ মামলায় নতুন পাঁচ সাক্ষীর জবানবন্দি

শপথ অনুষ্ঠানে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ তারেক রহমানের

নিজের বিচার লাইভ সম্প্রচারের আবেদন জানালেন ইনু

সালমান খানের অনুরাগী গ্রেফতার, অস্ত্র আইনে কঠোর ব্যবস্থা পুলিশের

শপথ নেবে না ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা : এনসিপি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছি : মির্জা আব্বাস

প্রথম দিনের প্রচারণায় তারেক রহমান ও ডা. শফিকুরের পাল্টাপাল্টি চ্যালেঞ্জ

পবিত্র লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

স্পেনে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ২১: শোকাতুর গোটা দেশ