রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

২০২৬ হজের জন্য তিন সরকারি প্যাকেজ ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ

Spread the love

২০২৬ সালের পবিত্র হজ পালনের জন্য তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ ঘোষণা দেন।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। সরকারি প্যাকেজগুলো হলো—

  • বিশেষ প্যাকেজ: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা
  • সুলভ প্যাকেজ: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা
  • সাশ্রয়ী প্যাকেজ: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা

বিমান ভাড়া আগের বছরের তুলনায় ১৩ হাজার টাকার বেশি কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা জানান, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে। সংক্রামক রোগে আক্রান্তদের হজে যাওয়া নিষিদ্ধ থাকবে।

অন্যদিকে, বেসরকারি সাধারণ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। অনুমোদিত এজেন্সিগুলো এর ভিত্তিতে অতিরিক্ত আরও দুটি প্যাকেজ দিতে পারবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে ২০২৬ হজ অনুষ্ঠিত হবে। নিবন্ধন চলবে ২৭ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত। ১২ বছরের ঊর্ধ্বে শারীরিক ও মানসিকভাবে সুস্থ মুসলমানরা হজে অংশ নিতে পারবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যে ১০০০ মার্কিন প্যারাট্রুপার মোতায়েন: যুক্তরাষ্ট্রের বড় সামরিক প্রস্তুতি

ফরম পূরণে বেশি টাকা গুনতে হবে এইচএসসি শিক্ষার্থীদের

জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎমন্ত্রীর আকস্মিক পাম্প পরিদর্শন ,দিলেন যে নির্দেশনা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন দৌড়

সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা

নির্বাচন কমিশন পুনর্গঠনের জল্পনা

সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত, আওয়ামী লীগ প্রশ্নে একমত

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: নতুন তফসিলের ঘোষণা

মৃত্যুদণ্ডের রায়ের এক ঘণ্টার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

দুই মাসের মধ্যে প্রবাসী কার্ড দেওয়া হবে: ঘোষণা প্রবাসীকল্যাণ মন্ত্রী