বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মনোনয়ন আপিল শুনানির পঞ্চম দিন, ২৮১–৩৫০ নম্বর আপিল আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৬ ৬:০৩ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের পঞ্চম দিনের শুনানি শুরু হয়েছে। বুধবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই কার্যক্রম শুরু হয়।

আজ আপিল নম্বর ২৮১ থেকে ৩৫০ পর্যন্ত মোট ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এর আগে চার দিনে মোট ২৮০টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে প্রথম দিনে ৫২টি, দ্বিতীয় দিনে ৫৭টি, তৃতীয় দিনে ৪০টি এবং চতুর্থ দিনে ৫৩টি আপিল মঞ্জুর করা হয়েছে।

সংশোধিত তফসিল অনুযায়ী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণভোটের প্রচারে ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার ছাপাচ্ছে ইসি

হাদি হত্যা মামলার তদন্তে বড় অগ্রগতি, যৌথ সংবাদ সম্মেলনে আসছে বিস্তারিত তথ্য

আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ক্যাথরিন কনলি

গুম ও খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের আবেগঘন মতবিনিময়

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

শাবিপ্রবিতে ক্রিকেট ফাইনাল নিয়ে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২৫

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা: কূটনৈতিক এলাকায় আতঙ্ক

বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা: উত্তেজনা তুঙ্গে

সরকারি প্রশিক্ষণে ভাতা ও সম্মানি দ্বিগুণ

চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু করছে ভারত : পররাষ্ট্র উপদেষ্টার