মঙ্গলবার , ২৭ মে ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১০০ কোটি ডলার সহায়তা দিতে পারে জাপান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৭, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ

Spread the love

জাপানের কাছে ১০০ কোটি ডলারের মতো সহায়তা আশা করছে বাংলাদেশ, যার মধ্যে ৫০ কোটি ডলার বাজেট সাপোর্ট হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার জাপান সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে ব্যাপক আগ্রহ রয়েছে। প্রায় আড়াই হাজার জাপানি ব্যবসায়ীর জন্য একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হয়েছে, যেখানে আরও বেশি জাপানি বিনিয়োগ আকর্ষণে প্রধান উপদেষ্টা একটি সেমিনারে কথা বলবেন।

তিনি জানান, মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগে প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন। এই প্রকল্পে ১৪০ বিলিয়ন ডলারের মতো বিনিয়োগ প্রয়োজন। জাপান সফরে কীভাবে এই বিশাল বিনিয়োগ আনা যায়, সেদিকেই মূলত মনোযোগ থাকবে। মহেশখালী-মাতারবাড়িতে ছয়টি পোর্ট টার্মিনাল, একটি শহর, একাধিক পাওয়ার প্ল্যান্ট, লজিস্টিক হাব, ম্যানুফ্যাকচারিং হাব এবং এনার্জি হাব তৈরি হবে। এই প্রতিটি খাতের জন্য জাপান সফরে তিনি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করবেন। মাতারবাড়ি উন্নত হলে কক্সবাজারও দ্রুত উন্নত হবে এবং কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট: ঈদযাত্রায় দুর্ভোগ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

পুতিন-কিম বৈঠকের পর ‘ফরেনসিক ক্লিনিং’, নজরে কিমের নিরাপত্তা কৌশল

অনলাইন ক্লাস নিয়ে বিশ্ব পরিস্থিতির ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত

শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন পেল এনসিপি

আসলে কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

ধানুশ–কৃতির সিনেমা চার দিনে ৬০ কোটি রুপি আয় করেছে

যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ দিচ্ছে পাকিস্তান