সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: র‍্যাব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার নিলিকে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গলা কেটে হত্যা করেছে হোটেল কর্মচারী মিলন মল্লিক। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত এ কথা স্বীকার করেছে।

সোমবার বিকেলে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন জানান, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে মিলনের গতিবিধি শনাক্ত করা হয়। ঘটনার পর তিনি বাগেরহাটে পালিয়ে গেলে র‍্যাব-৩ ও র‍্যাব-৬-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত নিলিকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার আগের রাতেও একই প্রস্তাব দিলে নিলি তাকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মিলন হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন দড়ি নিয়ে বাসায় প্রবেশ করে প্রথমে গলা চেপে ধরেন এবং নিলি চিৎকার করলে রান্নাঘরের ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে বাসা থেকে কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যান।

গ্রেফতারের সময় তার পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও নাইলনের দড়ি উদ্ধার করেছে পুলিশ। মিলন একজন মাদকসেবী এবং এর আগেও মাদক মামলায় গ্রেফতার হয়েছিল বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, এই হত্যাকাণ্ডে অন্য কোনো সহযোগী বা ভিন্ন উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদুল আযহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

চার দফা দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ

৩ লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর ঐতিহাসিক জয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানালেন তারেক রহমান

মেজর মোজাফফরের বিচার জেনারেল কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলার দাবি ইরানের

জুলাই আন্দোলনের অর্জন এককভাবে কারো নয়: ডা. জাহিদ হোসেন

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, শিক্ষার্থীসহ গ্রেফতার ২

৫ বছরে ৪ কোটি নারী পাবেন ‘ফ্যামিলি কার্ড’: প্রধানমন্ত্রী তারেক রহমান