মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ

Spread the love

ভারতের উত্তরপ্রদেশের কোশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

কোশাম্বীর জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অমিত পাল জানান, পিসরি থানা এলাকার মনোরি গ্রামের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। পরে আহতদের উদ্ধার করে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়। আরও পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্মকর্তারা জানান, নিহতদের সবাই কারখানার আশপাশের এলাকায় বসবাস করতেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানাটি পুরোপুরি ধসে পড়ে। পাশাপাশি আশপাশের একাধিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। কারখানার কাছের অন্তত পাঁচ থেকে ছয়টি বাড়ি বিস্ফোরণের ধাক্কায় বিধ্বস্ত হয়েছে।

এ ঘটনায় ১৮ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিস্ফোরণের পর নিরাপত্তার কারণে নিকটবর্তী দিল্লি-হাওড়া রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। দুর্ঘটনাস্থলের কাছে পৌঁছে আজমির-শিয়ালদহ এক্সপ্রেসকে ঘুরিয়ে মনোরি রেলওয়ে স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। একইভাবে দিল্লি থেকে বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেসকে দুর্ঘটনাস্থলের আগের স্টেশন সাইয়াদ সারওয়ানে থামিয়ে দেওয়া হয়।

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি, গালফ নিউজ

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ: উত্তীর্ণ ৬৯,২৬৫

রাজশাহী থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি

এনসিপির জরুরি সংবাদ সম্মেলন: নির্বাচনী আপিল ও বর্তমান পরিস্থিতি

ধামরাইয়ে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে কারখানায় ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে সানায়ে তাকাইচি

সারাদেশে পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস ও তাপমাত্রা পরিবর্তন

রমনা থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, দালালমুক্ত সেবার নির্দেশ

‘১৩ নভেম্বরের লকডাউন ঘিরে শঙ্কা নেই’: ডিএমপি কমিশনার