শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনের পরিবেশ ভালো, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত: প্রেস সচিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে বর্তমানে নির্বাচনের জন্য ভালো পরিবেশ ও সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) বিদ্যমান রয়েছে। প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ২২ জানুয়ারি থেকে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে। তিনি বলেন, প্রার্থীরা ইতোমধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন এবং সারাদেশেই নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহের এবি গুহ রোডে শিববাড়ী পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচনে কোনো দল বা ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব করা হয়নি। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর রাষ্ট্রীয় শোক ঘোষণা নিয়েও বিভ্রান্তির সুযোগ নেই, কারণ তিনি একজন জাতীয় নেত্রী ছিলেন।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কিছু অভিযোগ থাকলেও বাস্তবে তার প্রমাণ পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন প্রেস সচিব। তিনি বলেন, বড় বা ছোট—সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হচ্ছে।

পরিদর্শনকালে তিনি ঐতিহ্যবাহী শিববাড়ী মন্দির ও বিভিন্ন মাজারে যান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশ সব ধর্ম ও মতের মানুষের দেশ। ঘৃণা বা সহিংসতা নয়, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানই এই দেশের মূল শক্তি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার ভাগ করে নেওয়ার প্রস্তাব মাচাদোর

গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি, বিভ্রান্তিমূলক সমালোচনা নয়

তফসিল ঘোষণা ডিসেম্বরে—ইঙ্গিত দিলেন সিইসি

চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলাকায় শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে আহত ২০

যানজটের সৃষ্টি হয়েছে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়

শাবিপ্রবিতে ক্রিকেট ফাইনাল নিয়ে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২৫

হাতকড়া–শিকলে ৭৫ ঘণ্টা: যুক্তরাষ্ট্র থেকে ফেরত বাংলাদেশিদের রোমহর্ষক বর্ণনা

১০ ফেব্রুয়ারি সকাল থেকে বন্ধ হচ্ছে নির্বাচনী প্রচার: ইসি সচিবের নির্দেশনা

সুরমা নদীর তীরে সৌন্দর্য ও বন্যা প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী