বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তারেক রহমানের প্রত্যাবর্তনে বিমানবন্দরে কড়া নিরাপত্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৫ ৩:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই বিমানবন্দর এলাকা কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্র জানায়, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। নিয়মিত আনসার সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ব্যাটালিয়ান আনসার মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্ট ও টহল কার্যক্রমে।

তারেক রহমানের যাতায়াতের রুটজুড়ে প্রতিটি থানা এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় অন্তত নয়টি চেকপোস্ট বসানো হয়েছে, যা পরিস্থিতি অনুযায়ী আরও বাড়ানো হতে পারে। বিমানবন্দর থেকে তার গাড়িবহরকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় থাকবে এবং তার জন্য বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থাও করা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, লন্ডন থেকে আসা ফ্লাইটটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে অবতরণ করে এক ঘণ্টা বিরতির পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে। সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে। কুড়িল মোড়সংলগ্ন এলাকায় ৪৮ ফুট বাই ৩৬ ফুটের একটি বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ: স্থবির সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার

বিসিএস পরীক্ষার্থীদের সুবিধায় কর্মসূচির সময় পরিবর্তন জামায়াতের

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামিয়ে দিলো ইরান

মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের অভেদ্য আকাশ প্রতিরক্ষা বলয়

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

‘জ্বালাও-পোড়াও করে নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ’ — শফিকুল আলম

ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা, চলবে যেসব

ক্যাবিনেট বৈঠকে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার, যমুনায় যাচ্ছেন ফখরুল

প্রত্যেক নাগরিককে মাথায় রেখে দেওয়া হচ্ছে ২০২৬-২৭ এর বাজেট :অর্থমন্ত্রী

নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে: মির্জা ফখরুল