মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জকসু ভোট চলাকালে কেন্দ্রে প্রবেশের চেষ্টায় নারী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬ ৮:২৮ পূর্বাহ্ণ

Spread the love

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে এক নারীকে আটক করেছে পুলিশ।

আটক ওই নারী ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহিমা আক্তার বলে জানা গেছে।

মাহিমা আক্তার অভিযোগ করেন, তিনি ক্যাম্পাসের বাইরে অবস্থানকালে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী তাকে হেনস্তা করেন এবং হিজাব ও মাস্ক খুলতে বলেন।

এ বিষয়ে রিয়াজুল ইসলাম বলেন, তার স্ত্রী প্যানেলের পক্ষে বাইরে কাজ করছিলেন। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা গেটের বাইরে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পুলিশের সহায়তায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে অভিযোগের বিষয়ে জবি ছাত্রদলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জানান, বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে পুণ্যার্থী ও যাত্রী

ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’: আইকিউএয়ারের তালিকায় শীর্ষে চিয়াং মাই

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

ছাত্র-জনতার ওপর গুলি ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার

৭ মাত্রার বড় ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ

জ্বালানি সংকটে ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ বুধবার

লেবাননে ইসরায়েলি অভিযান জোরদার, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

রোজ গার্ডেন ক্রয়ে অনিয়ম: ৩৩২ কোটি টাকার ক্ষতি তদন্ত করছে দুদক

মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগে অগ্রাধিকার দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস