সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: তথ্য উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ৬:০২ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং সামান্য উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি জানান, ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার খোঁজ নিতে তিনি হাসপাতালে যান। দেশ ও গণতন্ত্রের জন্য তার অবদান উল্লেখ করে উপদেষ্টা বলেন, তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

রবিবার গভীর রাতে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে—খালেদা জিয়ার অবস্থা পূর্বের মতোই স্থিতিশীল এবং কিছুটা ভালো হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, তার অবস্থার আরও উন্নতি হবে।

মাহফুজ আলম আরও বলেন, খালেদা জিয়ার ত্যাগ ও অবদানের কারণে আশা করা যায়, সুস্থ হয়ে তিনি দেশের গণতান্ত্রিক পুনর্গঠনের প্রক্রিয়া প্রত্যক্ষ করবেন। তিনি জানান, জুলাইয়ের অভ্যুত্থানে যাঁরা ভূমিকা রেখেছেন, তাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করছেন।

সর্বশেষ - অপরাধ