শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জামায়াতের সাবেক এমপি হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ

Spread the love

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মনোনয়নপত্র দাখিল করা সাত প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদসহ দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান এই সিদ্ধান্ত জানায়।

জামায়াতের আযাদের মনোনয়নপত্র তার বিরুদ্ধে ৭০টি মামলার তথ্য যথাযথভাবে উপস্থাপন না করায় বাতিল করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলার মনোনয়নপত্রও বাতিল হয়েছে। বাকি পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়নপত্র দাখিল করা পাঁচ প্রার্থীর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, দুইজনের মনোনয়ন অবৈধ হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল গ্রহণ করা হবে ৫ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন এবং চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সচিবালয় রণক্ষেত্র, উত্তাল দেশ, মাইলস্টোনে অবরুদ্ধ উপদেষ্টারা

কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল; শিক্ষকদের বাড়িভাড়া বিষয়েও সমাধান হবে

৭ জুন শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়বে: রিজওয়ানা হাসান

বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের আদেশ

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ: সাত দফা দাবিতে জনতার ঢল

ট্রাম্পের আলোচনার দাবি বনাম ইরানের কঠোর প্রত্যাখ্যান

ভোটার তালিকায় নাম নিবন্ধন করলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান

ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে