মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়বে: রিজওয়ানা হাসান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন একটি শক্ত ভিত্তি তৈরি করবে, যা গণতন্ত্রকে সুদৃঢ় করবে এবং সরকারকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনবে। বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্ন এখনও অপূর্ণ, সেই লক্ষ্য অর্জনের যাত্রা এখান থেকেই শুরু করা সম্ভব হবে।

মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এটি শুধু একটি নির্বাচন নয়, বরং এক ধরনের গণভোট। সংস্কার প্রশ্নে গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণ তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে, যা গণতন্ত্রের যাত্রাকে নতুন রূপ দিতে পারে।

রাজনীতিতে সহিংসতার সমালোচনা করে রিজওয়ানা হাসান বলেন, যুক্তি ও তর্কের পরিবর্তে হত্যাচেষ্টার মতো পথ বেছে নেওয়া নিন্দনীয় ও কাপুরুষোচিত। গণতান্ত্রিক রাষ্ট্রে শক্তির প্রমাণ দিতে হলে জনগণের মুখোমুখি হতে হয়।

তিনি আরও বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করার যে সহিংস সংস্কৃতি গড়ে উঠেছে, নতুন বাংলাদেশে তার কোনো স্থান নেই। সুষ্ঠু নির্বাচন, বিচার ও সংস্কারের যে লক্ষ্য নিয়ে সরকার যাত্রা শুরু করেছে, তা বাস্তবায়ন করতে পারলেই এই সরকার সফল হবে।

উপদেষ্টা জানান, সরকার একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর। তবে এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি শক্তি সক্রিয় রয়েছে। জনগণকে ভীত করার অপচেষ্টা প্রতিহত করার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডাক্তার জানান আমার আয়ু আর ২ সপ্তাহ’ : নির্মাতা অনুরাগ বসু

তীব্র গ্যাস-সংকটে ধুঁকছে দেশের শিল্প খাত

১৯ জুলাইয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু

বরিশাল মহানগর বিএনপির দুই নেতার বাসায় হামলা

বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে ১১তম গ্রেড প্রদানের উদ্যোগ: গণশিক্ষা উপদেষ্টা

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

দেবভক্তদের থেকে বাঁচতে স্ত্রীকে নিয়ে গোয়েন্দা অফিসে শিবপ্রসাদ!