বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সংবর্ধনায় একমাত্র বক্তা থাকছেন তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ

Spread the love

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে ছাড়া অন্য কেউ বক্তব্য দেবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ হয়—এমন কোনো কর্মসূচিকে তারেক রহমান সমর্থন করেন না। সে কারণেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত না থাকতে তিনি নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশেও সেই নির্দেশনা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, যদিও শতভাগ বাস্তবায়ন সম্ভব হয়নি বলে স্বীকার করেন তিনি।

তিনি জানান, তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে চান এবং পরে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন। এ লক্ষ্যেই টানা সরকারি ছুটির মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

তার নির্দেশনা অনুযায়ী রাজধানীর কেন্দ্রস্থলে কোনো কর্মসূচি রাখা হয়নি বলেও জানান সালাহউদ্দিন আহমেদ। তার ভাষ্য অনুযায়ী, রাজধানীর এক পাশে অবস্থিত তিনশ ফুট মহাসড়কের সার্ভিস লেনে সংক্ষিপ্ত পরিসরে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সংবর্ধনায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া এবং দেশের কল্যাণ কামনা করা হবে বলে জানান তিনি। এতে তারেক রহমান ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত