বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৬:৫২ পূর্বাহ্ণ

Spread the love

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশের উদ্দেশে রওনা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার পথে যাত্রা শুরু করবেন তিনি। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তারেক রহমানের।

তার এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। দিনটি ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শুভেচ্ছা ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে বিভিন্ন এলাকা। জনসমাগমের দিক থেকে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙবে বলে প্রত্যাশা দলটির।

তারেক রহমানকে বরণ করতে রাজধানীর খিলক্ষেত ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। সংবর্ধনায় সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করতে এবং নিরাপত্তা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অনুষ্ঠানের অনুমতিও পেয়েছে দলটি।

বিএনপি নেতারা জানিয়েছেন, সংবর্ধনায় অন্তত ৫০ লাখ মানুষের উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই কর্মসূচিকে দলীয় শক্তি প্রদর্শনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে বিএনপি। সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। বৃহস্পতিবার বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচের ব্যবস্থাও করা হয়েছে।

দেশে পৌঁছে তারেক রহমান প্রথমে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর পথে ৩০০ ফুট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেবেন তিনি।

সর্বশেষ - অপরাধ