মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাসিনার দ্বিতীয় মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৫ ২:১০ অপরাহ্ণ

Spread the love

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজার পর এবার বিগত আওয়ামী লীগ শাসনামলে গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

এ মামলায় বর্তমান ও সাবেক ১২ সেনা কর্মকর্তাসহ মোট আসামি ১৭ জন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম করে রাখার ঘটনায় করা এ মামলায় সূচনা বক্তব্যের জন্য আগামী ২১ জানুয়ারি তারিখ ধার্য করা হয়েছে।
প্রসিকিউটর শাইখ মাহদী বলেন, যখন বিচার শুরু হবে তখন একে একে সাক্ষ্য প্রমাণ দিয়ে আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত করার চেষ্টা করবো।

আসামি পক্ষের একজন আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ বলেন, ওনারা (উপস্থিত আসামিরা) আদালতকে জানিয়েছেন ওনারা নির্দোষ এবং আমরা আশা করি এ আদালত ন্যায় বিচার করবে এবং আমরা অভিযোগ থেকে খালাস পাবো।

এ মামলায় গ্রেপ্তার ১০ আসামি হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

পলাতক আসামিরা হলেন, শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, এম খুরশীদ হোসেন ও মো. হারুন অর রশিদ এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মাদ খায়রুল ইসলাম।

এ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। গত ৮ অক্টোবর ফরমাল চার্জ দাখিল হয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ২২ অক্টোবর আইন-শৃঙ্খলা বাহিনী আদালতে উপস্থাপন করেছিল।তখন আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর মধ্যে গত ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে ‘কারাগার’ ঘোষণা করে সরকার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত