যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ফের পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে। মার্কিন কর্তৃপক্ষের দাবি, নৌযানটি মাদক পাচারে জড়িত ছিল এবং মাদক পাচারের ব্যবহৃত রুটে অবস্থানকালে এতে হামলা চালানো হয়।
এর আগের দিন মঙ্গলবার একই এলাকায় তিনটি নৌযানে হামলা চালায় মার্কিন সেনারা, যেখানে অন্তত আটজন নিহত হন। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একাংশ এসব সামরিক হামলাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে সমালোচনা করে আসছেন।
বিডি-প্রতিদিন/শআ


















