বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, বাড়ছে নগরবাসীর উদ্বেগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১২, ২০২৫ ১:১০ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানী ঢাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ফের উদ্বেগ তৈরি হয়েছে নাগরিকদের মধ্যে। সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত অন্তত নয়টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং তিনটি স্থানে বাসে আগুন দেওয়ার পর মঙ্গলবারও একই ধরণের ঘটনা ঘটে।

সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত সূত্রাপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ী, ভাটারা ও উত্তরাসহ বিভিন্ন এলাকায় চারটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে রাত ৮টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে সোমবার ধানমন্ডি, আগারগাঁও, মিরপুর ও বাংলামোটর এলাকায়ও বিস্ফোরণ ঘটে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, নভেম্বরের শুরু থেকে রাজধানীতে ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং দুই দিনে নয়টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় মোট ১৭টি মামলা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “একটি নিষিদ্ধ রাজনৈতিক দল ও তাদের সহযোগীরা নাশকতার চেষ্টা চালাচ্ছে। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”

তিনি ১৩ নভেম্বর নিয়ে শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “রাজধানীবাসী ও আইনশৃঙ্খলা বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কোনো নাশকতা সফল হবে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘে ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক রূপরেখার পক্ষে ১৪২ দেশ

ইরানের হুংকার: ‘হাত ট্রিগারেই আছে’

উত্তেজনার মধ্যে তেল উৎপাদন কমানোর ঘোষণা কুয়েতের

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কোথায় লড়বেন কে

যুক্তরাষ্ট্রের আইডাহোতে বন্দুকধারীর গুলিতে দুই ফায়ার সার্ভিস কর্মী নিহত

শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন: সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

চট্টগ্রামে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছাত্র আন্দোলনে জামায়াতের সম্পৃক্ততা ছিল না: নুর

সচিবালয়ে কাজের গতি কম, সিদ্ধান্তে ধীরগতি ও অনীহা

হাসপাতালে ভিড় না করে খালেদা জিয়ার জন্য দোয়ার করার আহ্বান রিজভীর