রবিবার , ১৬ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নারী শিক্ষায় অগ্রগতির লক্ষ্য নিয়ে এক ঐতিহাসিক ঘোষণা দেন। তিনি জানান, নারী শিক্ষার্থীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ নিশ্চিত করবে সরকার এবং ভালো ফল করা শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীকে প্রতি বছর নতুন বইয়ের সঙ্গে নতুন স্কুল ব্যাগ ও ড্রেস দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার কার্যক্রম কিশোরগঞ্জ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বলে জানান তিনি। দেশের খাল-বিল ও নদ-নদীতে মাছের পোনা অবমুক্তকরণের সুফল দেশের মানুষই পাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত