সৌদি আরবের একটি প্রদেশে বুধবার ভোরে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিকের কাছাকাছি, যা ভোরের দিকে অনুভূত হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে ভূমিকম্পের তীব্রতা ও উৎপত্তিস্থল নিয়ে কিছুটা ভিন্নতা দেখা গেছে। খালিজ টাইমস জানায়, পূর্বাঞ্চলীয় প্রদেশে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ৫০ কিলোমিটার গভীরে এবং মাত্রা ছিল ৪.৩। অন্যদিকে সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০ এবং এর উৎপত্তিস্থল ছিল প্রায় ৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
বিডি-প্রতিদিন/শআ


















