সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নির্বাচিতদের মানতে হবে যে ৭ নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৭:৪২ পূর্বাহ্ণ

Spread the love

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। রবিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৬) রাতে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ (ডোপ টেস্টসহ) সংগ্রহ এবং পুলিশ ভেরিফিকেশন ফরম জমাসহ মোট ৭টি শর্ত কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সময়সূচি ও করণীয়:

  • স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্ট: আগামী ২২ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কাছ থেকে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট সংগ্রহ করতে হবে।
  • ডকুমেন্ট জমা ও যাচাই: ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে সব মূল সনদ, জাতীয় পরিচয়পত্র, স্বাস্থ্যসনদ এবং তিন কপি পূরণ করা পুলিশ ভেরিফিকেশন ফরম (V-Roll) জমা দিতে হবে।
  • সতর্কতা: কোনো প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে ব্যর্থ হলে বা স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত (দৈহিক বৈকল্য বা মাদকাসক্তি) প্রমাণিত হলে তাঁর নিয়োগ বিবেচনা করা হবে না। এ ছাড়া পুলিশ ভেরিফিকেশনে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের প্রমাণ মিললে বা কোনো তথ্য গোপন করলে নির্বাচন তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ ও ১২ নভেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলায় এই নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার সমন্বয়ে মেধার ভিত্তিতে এই ১৪ হাজার ৩৮৪ জনকে নির্বাচন করা হয়েছে। প্রার্থীরা তাঁদের ফলাফল এবং বিস্তারিত নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dpe.gov.bd) অথবা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করতে পারবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপরে, প্লাবিত লালমনিরহাটের পাঁচ উপজেলা

পিছিয়ে পড়েও উনদাভের জোড়া গোলে জয় পেলো জার্মানি 

ইইউ মিশনের ভোট পর্যবেক্ষণ শুরু

রুট ও ব্রুক রেকর্ড ভাঙলেন ৪০ বছর আগের

জলবায়ু মোকাবিলায় তারেক রহমানের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন বিদিশা এরশাদ

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইভেট সেক্টরকে অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল

অ্যান্টিবায়োটিকের ব্যবহারে প্রটোকল মানা হচ্ছে না, আইসিইউতে বাড়ছে মৃত্যু

গুলি চালানো পুলিশ সদস্যদের ছাড় দেওয়া হবে না : আসিফ

ইরানের আক্রমণক্ষমতা ১০ গুণ বেড়েছে