বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি: ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ৭:১৩ পূর্বাহ্ণ

Spread the love

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। তিনি জানান, একটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে এবং এই ঐতিহাসিক নির্বাচনে দেশবাসী গর্বিত হবে।

প্রধান উপদেষ্টা সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান এবং বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত অধ্যায়নের ক্ষেত্রে উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

চলতি বছরের ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫-এ মোট ৯৬ জন কোর্স সদস্য অংশগ্রহণ করেন, যার মধ্যে ৪৯ জন বাংলাদেশ সেনা, ১৮ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং ২৯ জন ১৮টি ভ্রাতৃপ্রতিম দেশের প্রতিনিধি। এছাড়া বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ সম্পন্ন করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা দেশে আসতে চাইলে তাকে স্বাগত জানাব: তথ্য উপদেষ্টা

ইসরায়েলের অস্ত্র উৎপাদন কেন্দ্রে ইরানের ড্রোন হামলা

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দেশব্যাপী বিএনপির দোয়া ও মিলাদ

ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়ানো: ট্রাম্পের রহস্যময় মন্তব্য

বিশ্ববাজারে অস্ত্র রফতানি বাড়াতে বড় প্রস্তুতি পাকিস্তানের

খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস

মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ

১৮ বছর পর দেশে ফিরছেন জাইমা রহমান, বাবার সঙ্গেই প্রত্যাবর্তন

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, শিক্ষার্থীসহ গ্রেফতার ২