রবিবার , ১৬ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ৭টি ইউনিট

প্রতিবেদক
Sawkat Shihan
আগস্ট ১৬, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর পুরান ঢাকার বংশাল মুকিমবাজার এলাকায় একটি হেলমেটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। অগ্নিকাণ্ডের খবরটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটকে আগুন নেভানোর কাজে নিয়োজিত করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে আগুনে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ