শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাজধানীজুড়ে তীব্র ভূমিকম্প বাড্ডায় হেলে পড়েছে ভবন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূকম্পনে রাজধানীর বাড্ডার লিংক রোডে একটি ভবন হেলে পড়েছে বলে জানা গেছে।

সকাল ১০টা ৫৭ মিনিটে সার্জেন্ট আনিসুর রহমান তার ফেসবুক পোস্টে বাড্ডায় ভবন হেলে পড়ার তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়—ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭ রিখটার স্কেল, উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, তাদের পরিমাপে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫, কেন্দ্রস্থলও নরসিংদী অঞ্চল।

ভূমিকম্পের পর রাজধানীর বহু এলাকায় মানুষ ঘরবাড়ি ও ভবন থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

সর্বশেষ - অপরাধ