শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়া সিসিইউতে শারীরিক অবস্থার অবনতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ৩:১৬ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া টানা দুই দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি, তবে নতুন কোনো অবনতি দেখা যায়নি। মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে এবং তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে যান। ইনফেকশনের ঝুঁকির কারণে তারা সিসিইউতে প্রবেশ না করে বাইরে থেকে তাকে দেখেন। পরে সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, ম্যাডামের অবস্থায় উন্নতি হয়নি, চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা করছেন।

বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়া এখনও সিসিইউতেই আছেন এবং তার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গুলশানের বাসা থেকে প্রতিদিন খাবার পাঠানো হচ্ছে এবং হাসপাতালে তার সঙ্গে ছোটপুত্রবধূ সৈয়দা শামিলা রহমান থাকছেন।

সর্বশেষ - অপরাধ