শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিতর্কিত বক্তব্যে ফের আলোচনায় শাহজাহান চৌধুরী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৫ ২:০১ পূর্বাহ্ণ

Spread the love

বিতর্কিত মন্তব্য করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন চট্টগ্রামের জামায়াত নেতা ও চট্টগ্রাম–১৫ আসনের এমপি প্রার্থী শাহজাহান চৌধুরী। সাতকানিয়ার একটি জনসভায় প্রতিপক্ষকে প্রকাশ্যে হুমকি এবং ব্যক্তিগত প্রভাবের দাবিমূলক বক্তব্য দিয়ে তিনি সামাজিকমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তাঁর বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

ভাইরাল ক্লিপে তাঁকে বলতে শোনা যায়, “আমাকে যারা চেনেনি তারা এখনো মাটির নিচে বসবাস করে… আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে।” এছাড়া তিনি নিজের মর্যাদা ও শক্তির প্রসঙ্গ তুলে প্রতিপক্ষকে ‘চুদুরবুদুর না করতে’ সতর্ক করেন।

জামায়াতের স্থানীয় নেতারা নিশ্চিত করেছেন, বক্তব্যটি ১৩ নভেম্বর সাতকানিয়ার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে দেওয়া। এরপর ২২ নভেম্বর চট্টগ্রামের আরেক সমাবেশে প্রশাসনকে ‘কব্জায় আনা’ প্রসঙ্গেও মন্তব্য করে তিনি নতুন করে সমালোচনার জন্ম দেন।

বক্তব্যগুলো ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় জামায়াত তাঁকে শোকজ নোটিশ দিয়েছে। সাত দিনের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

শাহজাহান চৌধুরী অতীতেও বিতর্ক সৃষ্টি করেছেন। মহানগর জামায়াতের আমির থাকাকালে বিভিন্ন কারণে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁকে পদ থেকে সরানো হয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চীনের দেরিতে অনিশ্চয়তায় তিস্তা প্রকল্প

বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

নাগেশ্বরীতে জমি বিরোধে সংঘর্ষ, নারীসহ তিনজন নিহত

শেখ হাসিনার সরাসরি আত্মসমর্পণের আইনি সুযোগ নেই: আইসিটি চিফ প্রসিকিউটর

বিপিএলের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে বৈঠক করবেন আমিনুল হক

চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী রিনা রহমান

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ফেব্রুয়ারিতে ধানের শীষ বিজয়ী হবে: হুমায়ূন কবির

বাবার আদর্শ নিয়ে জাইমা রহমানের আবেগঘন পোস্ট

গণভোট ও সংসদ নির্বাচন সামনে রেখে ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ

অবরোধের মধ্যেও গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা