রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিপিএলের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে বৈঠক করবেন আমিনুল হক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ

Spread the love

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিপিএল কেন অনুষ্ঠিত হচ্ছে না এবং ভবিষ্যতে কীভাবে টুর্নামেন্টটি নিয়মিত আয়োজন করা যায়, তা নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করবেন তিনি।

এর আগে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, বিপিএলের বিশ্বাসযোগ্যতা নিয়ে তৈরি হওয়া সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত টুর্নামেন্ট আয়োজনের জন্য তারা প্রস্তুত নন। বোর্ডের এই অবস্থানকে ফ্র্যাঞ্চাইজিগুলো স্বাগত জানালেও ক্রিকেটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কারণ বিপিএল অনেক ক্রিকেটারের আয়ের অন্যতম প্রধান উৎস।

ক্রিকেটারদের আর্থিক বিষয় বিবেচনায় নিয়ে বিসিবি পরবর্তী সময়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

তবে আমিনুল হক মনে করেন, বিপিএলের মতো জনপ্রিয় একটি টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করা উচিত। গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমেই তিনি বিপিএল স্থগিত হওয়ার বিষয়টি জানতে পেরেছেন বলেও জানান।

তিনি বলেন, বিপিএল বাংলাদেশের একটি জনপ্রিয় টুর্নামেন্ট। টুর্নামেন্টটি এবার কেন অনুষ্ঠিত হচ্ছে না, সে বিষয়ে বিসিবি সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন। বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে বিপিএলের মতো বড় প্রতিযোগিতা যাতে নিয়মিতভাবে আয়োজন করা যায়, সে বিষয়ে সরকার নজর দেবে। টুর্নামেন্টটির ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান যুদ্ধে চীন-রাশিয়া জড়িয়ে পড়লে পরিণতি ভয়াবহ হবে

প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন আজ

নিউজ টাইটেল: জুলাই–আগস্ট হত্যাযজ্ঞ: কাদের-আরাফাতসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ

প্রধানমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন

ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

কাকরাইলে জাপা অফিসের সামনে পুলিশের অবস্থান

দিল্লিতে ইউএনআই কার্যালয় সিলগালা: পুলিশের বিরুদ্ধে ‘মদ্যপ’ ও হেনস্তার অভিযোগ

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতন’ ও ভিডিও ধারণের অভিযোগে ২ শিক্ষার্থী আটক

হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ: গোলাম পরওয়ার

সিলেটে পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার